রাজশাহীর কাটাখালী পৌর নির্বাচনে ইভিএম ছিনতাই

খবর

ষ রাজশাহী ব্যুরোরাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার নির্বাচনে ভোট গণনা শেষে ইভিএম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনের নাম

2020-12-30T22:58:00+00:00
2020-12-30T22:58:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
খবর
রাজশাহীর কাটাখালী পৌর নির্বাচনে ইভিএম ছিনতাই
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮ পিএম   (ভিজিট : ২৩৪)
ষ রাজশাহী ব্যুরো
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার নির্বাচনে ভোট গণনা শেষে ইভিএম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা হয়েছে। ছিনতাই হওয়া ইভিএম মেশিনটি সোমবার রাতেই উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কাটাখালী পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আট নম্বর ওয়ার্ডের চর শ্যামপুর এলাকার ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলের ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নারী বুথের একটি ইভিএম ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে সংঘাতে জড়ান হামলাকারীরা। তাদের ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রাত সাড়ে রাত ৯টার দিকে পুলিশ পাশের আজিজুলের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া ইভিএম উদ্ধার করে। এ ঘটনায় রাতেই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার অভিষেক বসাক বাদী হয়ে কাটাখালী থানায় মামলা করেছেন।
কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, মামলায় ১৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে। ওসি বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। হামলাকারীরা যাওয়ার সময় একটি ইভিএম ছিনিয়ে নিয়ে যায়। পরে আজিজুলের মোড় এলাকার রাস্তার পাশ থেকে সেটি উদ্ধার করা হয়। পুলিশ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কাটাখালী পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বলেন, আট নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে আব্দুল মজিদ ৫৯৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ উটপাখি প্রতীকে পেয়েছেন ৫৬৮ ভোট। ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা এ হামলা চালায়।




Loading...
Loading...
খবর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: