
বুদ্ধিস্ট ফেডারেশন, উইমেন্সের উদ্যোগে বুধবার দুস্থ-দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া। এতে বক্তব্য রাখেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথের, বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সাবেক সভাপতি অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, সহসভাপতি বাবু শাক্যপ্রিয় বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভ‚ষণ বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক বাবু রূপায়ণ বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মধুমিতা বড়ুয়া, বুদ্ধিস্ট ফেডারেশন, উইমেন্সের সভাপতি অধ্যাপিকা ডা. দিপি রানী বড়ুয়া ও ইয়ুথের সাধারণ সম্পাদক মি. সুজন বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উইমেন্সের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সুদীপা বড়ুয়া টুম্পা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিবিএফ, বিবিএফ উইমেন্স ও বিবিএফ ইয়ুথের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।