বিরল প্রজাতির তক্ষক  উদ্ধার, পাচারকারী আটক

খবর

ষ পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিবিরল প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন পোস্টকার্ড। এ ঘটনায় মো. চুন্নু মিয়া (৫০) নামের এক

2020-12-30T22:58:00+00:00
2020-12-30T22:58:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
খবর
বিরল প্রজাতির তক্ষক  উদ্ধার, পাচারকারী আটক
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮ পিএম   (ভিজিট : ২৪৮)
ষ পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বিরল প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন পোস্টকার্ড। এ ঘটনায় মো. চুন্নু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে আটক করা হয়। দক্ষিণ জোন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তক্ষকসহ চুন্নুকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তক্ষকগুলোর দাম প্রায় চার কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।


বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। এ ছাড়া উদ্ধার হওয়া তক্ষক পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

Loading...
Loading...
খবর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: