উত্তরায় ভয়ঙ্কর কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

রাজধানীর উত্তরা এলাকায় ভয়ঙ্কর তৎপরতা চালিয়ে যাচ্ছে ‘বিগ বস গ্রুপ’, ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হৃদয় গ্রুপ’, ‘নন স্টপ ড্যান্স

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T22:58:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
অস্ত্রসহ ‘বিগ বস’ গ্রুপের ৬ সদস্য গ্রেফতার
উত্তরায় ভয়ঙ্কর কিশোর গ্যাং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৬২৩)
রাজধানীর উত্তরা এলাকায় ভয়ঙ্কর তৎপরতা চালিয়ে যাচ্ছে ‘বিগ বস গ্রুপ’, ‘ডেঞ্জার সেভেন গ্রুপ’, ‘কাটার গ্রুপ’, ‘হৃদয় গ্রুপ’, ‘নন স্টপ ড্যান্স গ্রুপ’ নামক বেশ কয়েকটি কিশোর গ্যাং। এই গ্রুপগুলো উত্তরা ও পাশর্^বর্তী এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে শনিবার র‌্যাব-১ ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে অভিযান চালিয়ে ‘বিগ বস’ গ্রুপের ছয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) এএসপি নোমান আহমদ জানান, র‌্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে উত্তরা পূর্ব থানার আইচি হাসপাতালের সামনে কতিপয় কিশোর গ্যাং সদস্য ছুরি, চাকু ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোÑ বাহাউদ্দিন হাসান শাওন (২০), মো. শাকিল (২০), মো. রিফাত হোসেন (২১), আব্দুল আহাল মামুন (২৫), মো. সাইফুল ইসলাম রিফাত (১৮) ও মো. রাব্বী (১৮)।
এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি দেশে তৈরি ‘চায়নিজ’ কুড়াল, একটি ছোরা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: