পদ্মা ও মেঘনার ইলিশে কোনো পার্থক্য নেই

শরীফুল ইসলাম চাঁদপুর

শেষ পাতা

কোন ইলিশ সেরা- পদ্মা না মেঘনার? সাগর ও নদীর ইলিশে পার্থক্যটা কী? এসব প্রশ্নের উত্তর জানতে কথা হয় মৎস্য গবেষণা

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T22:58:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন
পদ্মা ও মেঘনার ইলিশে কোনো পার্থক্য নেই
শরীফুল ইসলাম চাঁদপুর
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৯৪২)
কোন ইলিশ সেরা- পদ্মা না মেঘনার? সাগর ও নদীর ইলিশে পার্থক্যটা কী? এসব প্রশ্নের উত্তর জানতে কথা হয় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক, মৎস্য কর্মকর্তা, মৎস্য বণিক সমিতির নেতা এবং মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। তাদের সার কথা হচ্ছেÑ সবাই পদ্মার ইলিশকে সেরা বললেও আসলে পদ্মা ও মেঘনা নদীর ইলিশে কোনো পার্থক্য নেই। স্বাদেগন্ধে দুটোই অতুলনীয়। সংশ্লিষ্টরা আরও জানান সরকারের নানা পদক্ষেপের কারণে যেভাবে দেশে ইলিশের উৎপাদন বাড়ছে তাতে শিগগিরই এর বার্ষিক উৎপাদন ৬ লাখ টন ছাড়িয়ে যাবে।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ইলিশ বিষয়ে যারা অভিজ্ঞ, তারা দেখেই আসল ইলিশ চিনতে পারে। সাগরের ইলিশের উজ্জ্বলতা কম। নদীর ইলিশের উজ্জ্বলতা বেশি। পদ্মা-মেঘনার ইলিশের কোনো পার্থক্য নেই। পানি আর খাদ্যের কারণে স্বাদের পার্থক্যটা আসে। মিঠাপানি অর্থাৎ পদ্মা-মেঘনার পরিবেশ এবং খাদ্যের মান ভালো থাকায় এখানকার ইলিশের স্বাদ ভিন্ন। মূলত পদ্মা-মেঘনার উভয় নদীর ইলিশের স্বাদ অনেকটা একই রকম। শুধু পদ্মার ইলিশ সেরা সেটি নয়, মেঘনার ইলিশও অত্যন্ত সুস্বাদু। তবে প্রচলিত কারণে সবাই পদ্মার এরপর পৃষ্ঠা ১১ কলাম ৪
উৎপাদন ছাড়াবে ৬ লাখ টন
ইলিশ সেরা বলে। এই ইলিশ গবেষক আরও বলেন, সাগরের ইলিশের স্বাদ সম্পূর্ণই আলাদা। সাগরের পরিবেশ ও খাদ্য নদী থেকে ভিন্ন। এ কারণে সেখানকার ইলিশে উজ্জ্বলতা কম। শরীরে লালচে ভাব থাকে। শরীর হয় ধূসর বর্ণের। এই ইলিশের শরীরে যে মাংসপেশি তৈরি হয় সেখানে গঠনগত পার্থক্য থাকে। যার কারণেই সাগরের ইলিশ স্বাদ কম হয়।
ড. আনিসুর রহমান আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইলিশ উৎপাদন বাড়ছে।। ইলিশের উৎপাদন ২০০২-২০০৩ সালে ২ লাখ টনের নিচে ছিল। সেটি এখন সাড়ে ৫ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ, অভয়াশ্রম বাস্তবায়ন, জাটকা সুরক্ষা এবং সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়ন হতে থাকলে ইলিশের উৎপাদন বছরে সাড়ে ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী রুবেল গাজী বলেন, পদ্মার ইলিশ চেনার উপায় হচ্ছে এর চোখ থাকবে কালো, মাছটি হবে চওড়া, মাথা হবে গোলগাল ও ছোট। শরীর চকচক করবে। আর সাগরের ইলিশ লালচে ও কিছুটা লম্বাটে হয়ে থাকে। আমাদের কাছে পদ্মা ও মেঘনা ইলিশের কোনো পার্থক্য নেই।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে-বরাত সরকার বলেন, গবেষকরা যাই বলুক, আসলে পদ্মার ইলিশই আমাদের কাছে সেরা। এখানে একটি বিষয় হলো, ইলিশ পদ্মা-মেঘনা উভয় নদীতেই চলাচল করে। আর ঘাটে যা আসে আমরা পদ্মার ইলিশ বলে থাকি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, মূলত পরিবেশ ও খাবার ভিন্ন হওয়ার কারণে এক এক জেলার ইলিশ এক এক রকম স্বাদ হয়ে থাকে।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: