সবজি বিক্রির আড়ালে মাদক কারবার

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

ফেনসিডিলের মতোই প্রায় অভিন্ন উপাদানে তৈরি মাদক ‘এস্কাফ’ ধরা পড়েছে ঢাকায়। ১৮৪ বোতল এস্কাফসহ রাজধানীর খিলগাঁও এলাকায় মাদক চক্রের চার

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T22:58:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
সবজি বিক্রির আড়ালে মাদক কারবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৫৭১)
ফেনসিডিলের মতোই প্রায় অভিন্ন উপাদানে তৈরি মাদক ‘এস্কাফ’ ধরা পড়েছে ঢাকায়। ১৮৪ বোতল এস্কাফসহ রাজধানীর খিলগাঁও এলাকায় মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে নতুন মাদকসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলোÑ মো. জুয়েল, মো. হুমায়ুন, মো. সাদেক ও মো. লিটন। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশীদ। এ সময় তিনি বলেন, ফেনসিডিল জাতীয় উপাদানসমৃদ্ধ সিরাপ এস্কাফ প্রথমবারের মতো উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৪ বোতল নতুন মাদক এস্কাফ উদ্ধার করা হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করতে ব্যবসার ধরনে পরিবর্তন আনছে। তারই অংশ হিসেবে সবজি বিক্রেতা সেজে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহন বা সরবরাহ করছিল তারা। গ্রেফতার চারজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।




Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: