জাফরুল্লাহর ওপর চড়াও ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ওপর চড়াও হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতা।

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T00:20:31+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
জাফরুল্লাহর ওপর চড়াও ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম  আপডেট: ২৭.০৬.২০২১ ১২:২০ এএম  (ভিজিট : ৬২৫)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সমালোচনা করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ওপর চড়াও হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে। সভাটির আয়োজন করেছিল এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ নামে একটি সংগঠন (ইআরআই)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী সমালোচনা করে বলেন, ‘বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছে নাই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছে, আগ্রহ থাকতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পরিকল্পনা করতে হবে, যে কী কী জায়গায় পরিবর্তন আনবে। সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহি দিয়ে।’
এ সময় লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘ওহি লন্ডন থেকেই বেশি আসে। সম্প্রতি লক্ষ করেছি, গত নির্বাচনে লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হলে, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। আপনারা কি খালেদা জিয়ার চেহারা দেখেছেন, মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব। এটা আলঝেইমারের প্রথম লক্ষণ। তারা (সরকার) যেভাবে ওনাকে জীবিত থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপির লোকেরা হয়তো উপলব্ধি করতে পারে না। তার যদি মুক্তি চায়, আমি বারবার বলেছি, তারেক তুমি ২ বছর চুপচাপ বসে থাকো। পার তো বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।’
এ কথা বলার পরই ছাত্রদলের কয়েকজন নেতাসহ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক কাওছার সালাম দিয়ে বলে ওঠেন, ‘আপনি বিএনপির কী? আপনি বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন!’
এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘না কিছু না। এটা তো গণতন্ত্র আমার বলার অধিকার আছে।’
তখন ছাত্রদলের ওই নেতা বলেন, ‘না আপনি অন্যদের নিয়ে বলেন। আপনি আমাদের নেতা সম্পর্কে বলছেন, আপনি তো বিএনপির কেউ না।’
তারপর জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কেউ না তো বটেই, কথা শুনে তারপর বলেন। আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনাদের ভালোই আপনারা বোঝেন না।’ তখন কাওছার বলেন, ‘না না আমরা অবশ্যই বুঝি, আপনি আপনারটা বুঝেন, আমরা আমাদেরটা বুঝি। আপনি আমাদের নেতাদের নিয়ে কখনও কথা বলবেন না। কখনই কথা বলবেন না। আর যদি কখনও কথা বলেন, পরবর্তী কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না। আপনি জয়রে (সজিব ওয়াজেদ জয়) নিয়ে বলেন, শেখ হাসিনাকে (প্রধানমন্ত্রী) নিয়ে বলেন।’ এ কথা বলার পর তারা চলে যান।
ছাত্রদলের ওই নেতার প্রসঙ্গ টেনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার মতো লোককে ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করা যায় না। আমি যেটা ভালো মনে করব, জাতির জন্য প্রয়োজন মনে করব, বলেই যাব। সেটা কারও পছন্দ হোক বা নাই হোক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআইএর চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, শিক্ষাবিদ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ আরও অনেকে।



Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: