টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেষ পাতা

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাজধানীর শেখ

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T22:58:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৫৬২)
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাজধানীর শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদান করেন, যা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ওআইসির সম্মিলিতভাবে কাজ করার পথকে সুগম করেছে। এর হাত ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওআইসি যুবসমাজের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান।
অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মহামারি পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলো সৃজনশীল উপায়ে কাটিয়ে উঠতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানী ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন সবাইকে উজ্জীবিত করবে।

Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: