শিথিল থাকছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড

হাবীব রহমান

শেষ পাতা

আবারও থমকে দাঁড়াল আওয়ামী লীগের চলমান সাংগঠনিক কর্মসূচি। আগামীকাল থেকে শুরু হওয়া ‘কঠোর লকডাউনে’ দেশব্যাপী সভা-সমাবেশ শিথিল করা হয়েছে। নেতাকর্মীদের

2021-06-27T22:58:00+00:00
2021-06-27T22:58:00+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শেষ পাতা
শিথিল থাকছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড
হাবীব রহমান
প্রকাশ: রোববার, ২৭ জুন, ২০২১, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৬১৯)
আবারও থমকে দাঁড়াল আওয়ামী লীগের চলমান সাংগঠনিক কর্মসূচি। আগামীকাল থেকে শুরু হওয়া ‘কঠোর লকডাউনে’ দেশব্যাপী সভা-সমাবেশ শিথিল করা হয়েছে। নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হয়েছে জনহিতকর কাজে। স্বাস্থ্যবিধি মেনে মানবিক কর্মকাণ্ডে জড়িত থাকাকেই মহামারি সময়ে দলের কর্মসূচি বলছেন নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সময়ের আলোকে বলেন, দলের নেতাকর্মীদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কঠোর লকডাউনের এ সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।
দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সময়ের আলোকে বলেন, লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। রাজনীতিও এর আওতাভুক্ত। তাই লকডাউন চলা অবস্থায় দলের সভা-সমাবেশ বন্ধ থাকবে। তবে মানুষের সেবা অব্যাহত থাকবে। জনহিতকর কাজ অব্যাহত থাকবে।
কঠোর লকডাউনের এ সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড শিথিল থাকবে জানিয়ে দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান সময়ের আলোকে বলেন, মানবিক সঙ্কট যেন না হয়, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা মৌখিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা বাড়া-কমার ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ সাংগঠনিক কর্মকাণ্ড চালু করেছিল। জেলা পর্যায়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছিল, বিভিন্ন জেলায় সম্মেলনের তারিখও ঘোষণা করেছিল। উপজেলা পর্যায়ে সম্মেলনের জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছিল। স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও জেলা পর্যায়ে সম্মেলন শুরু করেছিল। করোনার প্রকোপ বাড়ায়, সরকারের কঠোর লকডাউনের সঙ্গে তাল মিলিয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ড শিথিল করতে হয়েছে দলটিকে। দলের ২২তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করার প্রক্রিয়ায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা ও ইউনিয়নের সম্মেলন শেষ করার টার্গেট ছিল।

Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: