রামপুরায় শিক্ষার্থী নিহতে বাসে অগ্নিসংযোগ : মূলহোতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। ওই ঘটনার

2021-12-29T12:35:01+00:00
2021-12-29T12:35:01+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
অপরাধ
রামপুরায় শিক্ষার্থী নিহতে বাসে অগ্নিসংযোগ : মূলহোতাসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৫৩০)
রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। ওই ঘটনার মূলহোতা মনিরসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। 

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সময়ের আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। কুমিল্লা ও রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাকি তিন জনের পরিচয় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। 

এ সময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে হাতিরঝিল থানা একটি ও রামপুরা থানায় একটি মামলা করে।

/এমএইচ/


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: