বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬ কর্মকর্তার নামে ৭০ কোটি টাকা আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্রাঞ্চ ম্যানেজার ও রাজস্ব কর্মকর্তাসহ

2021-12-31T02:04:00+00:00
2021-12-31T02:04:00+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
অপরাধ
বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬ কর্মকর্তার নামে ৭০ কোটি টাকা আত্মসাতের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ২:০৪ এএম   (ভিজিট : ৫০৪)
বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্রাঞ্চ ম্যানেজার ও রাজস্ব কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে গত বুধবার মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কমার্স ব্যাংকের দেওয়ানহাট শাখার সাবেক ব্রাঞ্চ ম্যানেজার ও এফএভিপি মো. জামাল উদ্দিন মজুমদার, সাবেক অ্যাপ্লাইজার (আমদানি শাখা) ও বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. সালাহ উদ্দিন তালুকদার, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা (রফতানি শাখা) মোহাম্মদ মফিজুল্লাহ, মেসার্স মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহামদ, মেসার্স লাহিড়ী এন্টারপ্রাইজের মালিক স্মৃতি লাহেড়ী ও টিপু সুলতান।

দুদক জানায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশে আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র জালিয়াতি এবং তা ব্যবহারের মাধ্যমে পণ্য খালাস করে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/ ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।



Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: