ঢাবিতে ২য় বার ভর্তি পরীক্ষা সুযোগের দাবি

ঢাবি প্রতিনিধি

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানিয়েছে এইচএসসি ২০২০ ব্যাচ। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর জাতীয় জাদুঘরের

2021-12-30T14:27:58+00:00
2021-12-30T14:27:58+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ক্যাম্পাস
ঢাবিতে ২য় বার ভর্তি পরীক্ষা সুযোগের দাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ২:২৭ পিএম   (ভিজিট : ৭০৩)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানিয়েছে এইচএসসি ২০২০ ব্যাচ। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। এসময় তারা 'আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম চাই', 'উই ওয়ান্ট সেকেন্ড টাইম' ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের অধিকার কেড়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের অধিকার চাচ্ছি। অনেকে বিভিন্ন কারণে পরীক্ষা দিতে পারে নি। তাদের তো এটা অধিকার আরেকবার পরীক্ষা দেওয়া। আমরা আমাদের সেই অধিকারটাই চাই। অক্সফোর্ডেও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেনো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ? আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

তারা আরও বলেন, মেডিকেল যদি দ্বিতীয়বার পরীক্ষা নিতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষা নিতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেনো পারবে না? এক দেশে দুই নিয়ম কেনো। আমাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করা হোক।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র ফয়সাল বলেন, আমরা ঢাবিতে সেকেন্ড টাইম চাই। এটা আমাদের যৌক্তিক দাবি। অনেকে এই দাবিটাকে নেতিবাচক ভাবে নিচ্ছেন। কিন্তু এটা সকলকে বুঝতে হবে। এটা একটি যৌক্তিক দাবি। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার নিয়ম চালু আছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেনো থাকবে না?

কাপাসিয়া সেন্ট্রাল কলেজের ছাত্র কামাল হোসেন বলেন, বাবা জমি বিক্রি করে টাকা দিয়ে কোচিং করার জন্য ঢাকা পাঠিয়েছিলো। পরীক্ষার ১৭ দিন আগে আমি অসুস্থ হয়ে যাই। এর জন্য পরীক্ষা দিতে পারিনি। আমার মতো এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই আমরা দাবি করি ঢাবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক।

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সাল থেকে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা বাতিল করা হয়।


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ঢাবি 


Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: