সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিন বয় মো. জাবেদ হোসেন। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন৷
এর আগে সে একই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং সাধারণ গ্রেডে মেধা বৃত্তি পেয়েছিলো।
জাবেদ রুপগঞ্জের টেকদাশের দিয়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। তার বাবা গ্রামের কুটির শিল্পে কাজ করেন।
জিপিএ-৫ পাওয়ার অনুভূতি জানতে চাইলে জাবেদ বলেন, এ প্লাস পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমি এখন ভালো একটি কলেজে পড়তে চাই। আমার ও পরিবারের স্বপ্ন যে, বড় হয়ে ডাক্তার হবো।