আগামী বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাস

আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলা

2021-12-30T19:37:50+00:00
2021-12-30T19:37:50+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ক্যাম্পাস
আগামী বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫১২)
আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করার বিষয়টি ইউজিসি ও গুচ্ছপদ্ধতিতে ভর্তি কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাসের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না।

এফএইচ


  বিষয়:   সংক্ষিপ্ত সিলেবাস 


Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: