দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন নিয়মিত সব শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবন বীমা প্রকল্পের আওতায় আনতে যাচ্ছে। প্রতিবছর এনরোলমেন্ট ফির সঙ্গে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে ছাত্রত্ব শেষ হলে এ সুবিধাও মেয়াদোত্তীর্ণ হবে।