ঢাবি শিক্ষক সমিতির নেতৃত্বে আওয়ামীপন্থীরা

ঢাবি প্রতিনিধি

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪ পদেই জিতেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন

2021-12-30T18:10:56+00:00
2021-12-30T18:10:56+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ক্যাম্পাস
ঢাবি শিক্ষক সমিতির নেতৃত্বে আওয়ামীপন্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:১০ পিএম   (ভিজিট : ৪৯৯)
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪ পদেই জিতেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল ৷ 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ) এই নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ গত বছরও শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থী সাদা দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ পদেই জিতেছিল। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন হয় ৷ কার্যকরী পরিষদের ১৫টি পদে এ নির্বাচন হয়।

সভাপতি পদে অধ্যাপক ড. মো রহমত উল্লাহ ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৷ তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের সভাপতি প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর পেয়েছেন ৩৯২ ভোট ৷ সহ- সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান পেয়েছেন ৮২৬ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো নিজামুল হক ভূঁইয়া পেয়েছেন ৯৭০ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট ৷

৮২২ ভোট পেয়ে যুগ্ম -সম্পাদক পদে জয়ী হয়েছেন নীল দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান পেয়েছেন ৪৬১ ভোট।

নীল দলের থেকে ১০টি সাধারণ সদস্য পদের মধ্যে ৯টিতেই বিজয়ী হয়েছে। তারা হলেন— ড. আবু জাফর, মো. শফিউল আলম ভূঁইয়া, ড. ইসতিয়াক মইন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. মো. আব্দুল মইন, ড. মো. নাসীর উদ্দিন মুন্সী, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ। 

অন্যদিকে, সাদা দলের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান ৮০৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের নীল ও সাদা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ৷ বামপন্থী শিক্ষকদের গোলাপি দল গত বছরের মতো এবারও কোনো প্রার্থী দেয়নি।

এফএইচ


  বিষয়:   ঢাবি শিক্ষক সমিতি 


Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: