আলিঙ্গন করাই পেশা, আয় কত?

সময়ের আলো অনলাইন

বিবিধ

বর্তমানে কমবেশি সকলেই মানসিক চাপে ভোগেন। এর থেকে মুক্তি খুঁজেন সবাই। বন্ধু বা প্রিয় জন, পরস্পরের প্রতি স্নেহ ও ভালবাসা

2022-07-14T13:37:34+00:00
2022-07-14T15:28:26+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
বিবিধ
আলিঙ্গন করাই পেশা, আয় কত?
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১:৩৭ পিএম  আপডেট: ১৪.০৭.২০২২ ৩:২৮ পিএম  (ভিজিট : ৪৩২)
বর্তমানে কমবেশি সকলেই মানসিক চাপে ভোগেন। এর থেকে মুক্তি খুঁজেন সবাই। বন্ধু বা প্রিয় জন, পরস্পরের প্রতি স্নেহ ও ভালবাসা প্রকাশের মাধ্যমে এই চাপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারেন। আর এই ভালোবাসা প্রকাশের অন্যতম একটি মাধ্যম আলিঙ্গন। কিন্তু এই আলিঙ্গন যদি হয় একটি পেশ। যে আপনাকে আলিঙ্গন দেবে, বিনিময়ে আপনি তাকে অর্থ প্রদান করবেন আর আপনি মুক্ত হবেন মানসিক চাপ থেকে।   

হ্যাঁ, এই পেশার সঙ্গে কিন্তু যৌনতার কোনও সম্পর্ক নেই। যারা আলিঙ্গনের কাজ করেন তাদের বলা হয় ‘প্রফেশনাল কাডলার’।

সম্প্রতি আলিঙ্গনের মাধ্যমে মানসিক ক্লান্তি দূর করা জনপ্রিয় থেরাপিতে পরিণত হয়েছে। এই থেরাপির চাহিদাও বেশ বেড়েছে। যারা নানা কারণে মানসিক অবসাদে ভুগছেন তারা চিকিৎসার জন্য প্রফেশনাল কাডলিস্টদের কাছে যেতে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছেন।

কানাডাবাসী ট্রেভর হুটন হলেন এমন একজন পেশাদার। আলিঙ্গন করাই তার পেশা। তবে তার আলিঙ্গনে থাকে না যৌনতার কোনও ছোঁয়া। দীর্ঘ ক্ষণ আলিঙ্গন ও সুড়সুড়ির মাধ্যমেই তিনি রোগীদের মানসিক স্বস্তি দেন। ঘণ্টা খানেক আলিঙ্গনের জন্য তিনি রোগীদের কাছ থেকে নেন ৭৫ ডলার। বাংলাদেশি টাকায় যা ৭০৭৩ টাকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

/আরএ


  বিষয়:   আলিঙ্গন  আলিঙ্গন পেশা  প্রফেশনাল কাডলার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: