নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নৌকা প্রতীকে নির্বাচনে যাচ্ছেন বিএনপি নেতা আইনজীবী শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের ইউটিসি ভবনে তিনি নিজেই সাংবাদিকদের

2023-11-30T17:31:09+00:00
2023-11-30T19:04:20+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫:৩১ পিএম  আপডেট: ৩০.১১.২০২৩ ৭:০৪ পিএম
নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
নৌকা প্রতীকে নির্বাচনে যাচ্ছেন বিএনপি নেতা আইনজীবী শাহজাহান ওমর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের ইউটিসি ভবনে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।

শাহজাহান ওমর জানান, বিএনপি থেকে তিনি পদত্যাগ করেছেন। আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারপর আজ আওয়ামী লীগ তাকে ঝালকাঠি-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি অনলাইনে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

এরআগে বুধবার (২৯ নভেম্বর) শাহজাহান ওমর জেল থেকে ছাড়া পেয়েছেন। তারপর তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ দেখা হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, দেখা হতেই পারে।


সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: