ভোট কেন্দ্রে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

রংপুর ব্যুরো

সারাদেশ

ভোট কেন্দ্রে যদি কোনো ব্যক্তি বা দল নাশকতা করার চেষ্টা করে, ভোট বানচাল করার পাঁয়তারা করে সে যেই হোক তাকে

2024-01-01T17:54:57+00:00
2024-01-01T17:56:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট কেন্দ্রে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৫৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৪ ৫:৫৬ পিএম
ভোট কেন্দ্রে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি
ভোট কেন্দ্রে যদি কোনো ব্যক্তি বা দল নাশকতা করার চেষ্টা করে, ভোট বানচাল করার পাঁয়তারা করে সে যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় রংপুর পুলিশ অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাই যার যার মতো করে সভা সমাবেশ, মিছিল, মিটিং করছে। কাউকে বাধা প্রদান করা হচ্ছে না।

রেল লাইনে এবং ট্রেনে নাশকতার বিষয়ে তিনি বলেন, আনসার ভিডিপি সদস্য দিয়ে রেল লাইনের গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারার পাশাপাশি পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। আশা করি, আর কোনো নাশকতার ঘটনা ঘটবে না।

এসময় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, মেট্রো পুলিশ কমিশনার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশ মহাপরিদর্শক  আইজিপি  চৌধুরী আব্দুল্লাহ আল মামুন  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: