আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের পক্ষে মাইকিং করায় দিদারুল আলম অ্যাপেলো নামের চট্টগ্রামের সীতাকুণ্ডের এক পৌর কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
তিনি জানান, নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারের সময় হলো দুপুর ২টার পর। কিন্তু সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলো দুপুর ১টা থেকে নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আল মামুনের জন্য মাইকিং করতে থাকেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সময়ের আলো/আরআই