পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরে পুলিশের টহল ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের

2024-01-01T19:54:34+00:00
2024-01-01T19:54:34+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:৫৪ পিএম 
পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত
হবিগঞ্জ শহরে পুলিশের টহল ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, বেলা ৩টার দিকে শায়েস্তানগর এলাকায় হঠাৎ করেই পুলিশের টহল গাড়িতে হামলা চালায় বিএনপি-ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় তারা গাড়ির গ্লাসসহ ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ডিবি, র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একই সময়ে শায়েস্তানগরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দাবি করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সদস্য উমেদ আলী শামীম বলেন, নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে থাকার সুযোগে ফাঁকা পেয়ে হামলা-ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। 

তবে এবিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের টহল ভ্যানে হামলা  নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর  পুলিশ আহত  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: