সংসদ নির্বাচনে উপকূলে জোরদার করা হয়েছে কোস্টগার্ড কার্যক্রম

মোংলা প্রতিনিধি

সারাদেশ

সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় পশুর নদের পাড়ে

2024-01-02T13:00:47+00:00
2024-01-02T13:00:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সংসদ নির্বাচনে উপকূলে জোরদার করা হয়েছে কোস্টগার্ড কার্যক্রম
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১:০০ পিএম 
সংসদ নির্বাচনে উপকূলে জোরদার করা হয়েছে কোস্টগার্ড কার্যক্রম
সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়।

এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা। 

কোস্টগার্ডের মহা পরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। নির্বাচনকালীন যে কোউ আইন ভঙ্গ করলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: