দেশের ক্রীড়াঙ্গনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের

2024-01-02T15:09:50+00:00
2024-01-02T15:18:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের ক্রীড়াঙ্গনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে
দিনাজপুর নির্বাচনী জনসভায় হুইপ ইকবালুর রহিম এমপি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৩:০৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৪ ৩:১৮ পিএম
দেশের ক্রীড়াঙ্গনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে সাজিয়ে দেশকে বিশ্ব দরবারের মাথা উঁচু করে দাড় করিয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই উল্লেখ করে আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনই পাড়ে মাদকমুক্ত সমাজ গড়তে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনাজপুর স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে দিনাজপুর ক্রীড়া পরিবারের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে শুধু ঢেলে সাজাননি তিনি নিজেও ক্রীড়া অনুরাগী হিসেবে হাজারও ব্যস্ততার মাঝে ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার জন্য খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহ যোগাতে থাকেন। দিনাজপুরের ক্রীড়াঙ্গনে আধুনিক করার জন্য ইতিমধ্যেই স্টেডিয়াম, ক্রীড়া পল্লী ও উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলেছেন। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার ভোট চেয়ে তিনি বলেন, অতীতের কোন সরকারই ক্রীড়াকে সর্বক্ষেত্রে মুখরিত করেনি। বর্তমান সরকার করেছে। 

দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুব্রত মজুমদার ডলার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জলিল, জিনাত আরা চৌধুরী মিলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক কৃতি খেলোয়াড় রওশন আরা ছবি, ক্রীড়া সংগঠক ডা. ইলিয়াস আলী খান এডিন, সাবেক জাতীয় (এ) ক্রিকেট দলের খেলোয়াড় মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, হুইপের পুত্র রাফিদুর রহিম। 

উপস্থাপনা করেন ক্রীড়া সংগঠক জায়েদী পারভেজ অপূর্ব, ধারাভাষ্যকার মো. রফিক, খেলোয়াড় ও কোচ মুসকান খান পিংকি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: