৭ তারিখে নৌকায় ভোট না দিলে আবার আহত হবো: শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, মুক্তিযুদ্ধকালে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে আহত

2024-01-02T18:44:35+00:00
2024-01-02T18:44:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
৭ তারিখে নৌকায় ভোট না দিলে আবার আহত হবো: শাহজাহান ওমর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:৪৪ পিএম 
৭ তারিখে নৌকায় ভোট না দিলে আবার আহত হবো: শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, মুক্তিযুদ্ধকালে সম্মুখযুদ্ধে পাকবাহিনীর গুলিতে আহত হয়েছিলাম। তখন আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এখন আবার আপনাদের কাছে এসেছি, এখন আহত নয়, সুস্থ-সবল ব্যক্তি হিসেবে। আবার আহত হবো যদি ৭ তারিখে আপনারা নৌকায় ভোট না দেন। ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে পুনরায় আশ্রয় দেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার নিজগালুয়া-জীবনদাশকাঠি এলাকার নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুরে গুলিবিদ্ধ হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। এই এলাকাই আমার বিপদের মাঠ, সংগ্রামের মাঠ, মুক্তিযুদ্ধের মাঠ, অনেক স্মৃতিবিজড়িত এলাকা। এ এলাকার মানুষ সচেতন ও সক্ষম, তাদের কাছে আমার বলার তেমন কিছুই নাই। আমি এলাকার মানুষের সেবায়ই সুস্থ হয়েছিলাম।

তিনি আরো বলেন, যুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় তখন চোখ থেকে পানি বের হয়নি, কেউ পানি বের হতে দেখেনি। আমি চোখের পানি ছাড়ার লোক না, দেশ স্বাধীন ও জনগণের সেবা করার লোক। আমার সাথে আওয়ামীলীগ, বিএনপি, যুবদল, যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ সবাই একসাথে আছে। আপনারাও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগে যেভাবে আপনারা আমাকে বিপদে আপদে পাহারা দিয়ে আগলে রাখতেন। ঠিক ওইভাবেই আমাকে রাজনৈতিকভাবে পাহারা দিবেন। 

এদিন নির্বাচনী পথ সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী পথ সভা  ঝালকাঠি-১ আসন  ব্যারিস্টার শাহজাহান ওমর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: