মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা

2024-01-02T18:51:15+00:00
2024-01-02T18:51:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:৫১ পিএম 
মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। 

এর আগে সোমবার (১ জানুয়ারি) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

জানা গেছে, বামন্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গাংনী আসছিলেন তিনি। চেংগাড়া মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে সোনালী ব্যাংক জোড়পুকুরিয়া শাখার অফিসার রাসেল আহমেদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই আহত হন। 

আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দীন আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) দুপুরে তার মৃত্যু ঘটে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  আহত  মৃত্যু  মেহেরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: