ট্রাক ট্রলি কেড়ে নিলো যুবকের প্রাণ

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের তারাগঞ্জে ট্রাক টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো এক যুবকের। এসময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২ জানুয়ারি)

2024-01-02T19:31:37+00:00
2024-01-02T19:31:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাক ট্রলি কেড়ে নিলো যুবকের প্রাণ
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:৩১ পিএম 
ট্রাক ট্রলি কেড়ে নিলো যুবকের প্রাণ
রংপুরের তারাগঞ্জে ট্রাক টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো এক যুবকের। এসময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বুড়িরহাট বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন চৌপথি মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (১৮)। এছাড়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায়ের (২০) অবস্থা আশঙ্কাজনক। 

আহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পঞ্চায়েত পাড়া গ্রামের সাহানতুল্লার ছেলে ট্রলিচালক মিল্লাত হোসেন (২০) ও পথচারী বারাপুর গ্রামের মজিবর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ফাঁকা ট্রলি ওই এলাকায় পৌঁছালে তারাগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনসহ ট্রলি চালক ও একজন পথচারী গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চৈতী সরকার জানান, উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  যুবকের মৃত্যু  রংপুর  তারাগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: