আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কার প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী হিসেবে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
মায়া বলেন, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিন। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া।
সময়ের আলো/জেডআই