নৌকার উঠান বৈঠকে নারী ভোটারের ঢল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে প্রচারণায় বেড়েছে গতি। আগ্রহ বাড়ছে

2024-01-03T15:23:38+00:00
2024-01-03T15:23:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকার উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৩:২৩ পিএম 
নৌকার উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ইতোমধ্যে প্রচারণায় বেড়েছে গতি। আগ্রহ বাড়ছে ভোটারদের মাঝে। বিশেষ করে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতির জনসভায় ও উঠান বৈঠকে নারী ভোটারের ঢল লক্ষ্য করা গেছে। একই সঙ্গে পুরুষ ভোটাররাও সারা ফেলছে নৌকার দিকে।

জানা যায়, ওই আসনে ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ ভোটারে মধ্যে নারী ভোটার বেশি রয়েছে। আর নৌকার প্রার্থীও নারী। তাই এখানকার সাধারণ নারী ভোটাররা উম্মে কুলসুম স্মৃতির পক্ষে নিরলসভাবে কাজ করছেন। তারা নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত ব্যাপারেও চেষ্টা অব্যাহত রাখছেন। এছাড়াও দিনদিনে পুরুষ ভোটারগণ উজ্জীবিত হয়ে উঠেছেন।

জানা যায়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান এমপি উম্মে কুলছুম স্মৃতি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। এছাড়া জাতীয় পার্টি, জাসদ ও অন্যান্য দলীয় এবং আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনের দিনক্ষণে ক্রমোন্বয়ই যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে নৌকা প্রতীক প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি হাকডাক দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অবিরাম প্রচারণায় মুখর রাখছেন গ্রামগঞ্জ ও হাট-বাজারগুলো। তিনি ভোটারদের সাথে উঠান বৈঠক ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সবমিলে আলোচনার শীর্ষে রয়েছে নৌকা প্রতীক প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি। সাধারণ ভোটাররা জানিয়েছেন, আমাদের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাইবান্ধা-৩ আসনে নৌকার কোন বিকল্প নেই।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, ৩১, গাইবান্ধা-৩ আসনটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ৪ লাখ ৭৪ হাজার ৮৭৬ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৪৫০, নারী ২ লাখ ৮১ হাজার ৯২৬ ও তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: