নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নূহ নবীর নৌকা মানবজাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল উল্লেখ করে বলেন, নৌকা এ দেশের

2024-01-03T17:04:55+00:00
2024-01-03T17:04:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে চাউল কল মালিক, ফোরম্যান ও শ্রমিক সর্দারদের সাথে মতনিবিনময়ে হুইপ ইকবালুর রহিম
নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৫:০৪ পিএম 
নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নূহ নবীর নৌকা মানবজাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল উল্লেখ করে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের
একমাত্র পথপ্রদর্শক। নৌকা আপনাদের শান্তি, নিরাপদ, উন্নয়ন ও সুখ সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে। এই নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। আজকে আমরা শতভাগ বিদ্যুত দিতে পেরেছি বলেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। শ্রমিকরা ভাল আছে। নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (৩ জানুয়ারি) দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপের আয়োজনে গ্রুপের ভবন প্রাঙ্গনে সদর উপজেলার সকল চাউল কল মালিক, ফোরম্যান ও শ্রমিক সর্দারদের সাথে মতনিবিনময় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

হুইপ বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। যা ৩/৪ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজার হাজার ছেলে মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নিজেদের আয়ের সুযোগ বাড়বে। বঙ্গবন্ধু কন্যা চায় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হিসেবে ছেলে মেয়েরা গড়ে উঠুক।

ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই তুলে দেয়। যা বিগত কোন সরকারের করেননি। স্কুল-কলেজ, মসজিদ, মাদরাসার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা। সারা বাংলাদেশে মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করেছে। যাতে করে দেশের
সব স্তরের মানুষ ভালো থাকে, তাদের জীবন উন্নত হয়।

নৌকার প্রার্থী বলেন- বয়স্ক, বিধবা, পঙ্গু, গর্ভবতী ভাতাসহ সকল ধরনের ভাতা সকল ধর্মের মানুষ উপভোগ করছেন। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নৌকার কোন বিকল্প নেই। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তাই তারা জনগণ থেকে ছিটকে পড়েছে।

জেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরীর সঞ্চালনে বক্তব্য রাখেন
দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, সাবেক সভাপতি
সুজাউর রব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা
চাউলকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, প্রচার
সম্পাদক মো: সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য রজত বসাক, বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল কেন্দ্রীয়
কমিটির সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মহন, স্বর্ণকার সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

সময়ের আলো/জিকে



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: