বঙ্গবন্ধু কন্যা আমাকে কখনো খালি হাতে ফেরান নি: শফিকুর রহমান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

2024-01-04T22:19:57+00:00
2024-01-04T22:19:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধু কন্যা আমাকে কখনো খালি হাতে ফেরান নি: শফিকুর রহমান
চাঁদপুর-৪ আসন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১০:১৯ পিএম 
বঙ্গবন্ধু কন্যা আমাকে কখনো খালি হাতে ফেরান নি: শফিকুর রহমান
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কখনো খালি হাতে ফেরান নি। সর্বশেষ সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে গল্লাক কলেজের ডিগ্রি পর্যায়ের উন্নীত করণে ডিও লেটার দিয়েছেন। গত ৫ বছরে তিনি দুই হাত ভরে ফরিদগঞ্জবাসীর জন্য বরাদ্দ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা যদি আমাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে অবশ্যই উপজেলার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সাথে সাথে ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো। 

তিনি বলেন, ৫ বছরের আগের ফরিদগঞ্জ বর্তমান ফরিদগঞ্জ এক নয়। উন্নয়নের সুবাতাস বইছে পুরো উপজেলায়। আমার সময়ে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়েছে। এরমধ্যে ৮০টি ভবন হস্তান্তর হয়েছে। বাকীগুলোর কাজ চলছে। ডাকাতিয়া নদীর উপর একের পর এক সেতু হচ্ছে। অথচ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব কিছুর জবাব আমরা ব্যালটের মাধ্যমে দিবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএফইউজে সাবেক সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য, জাতীয় প্রেসক্লাবের নিবার্হী সদস্য শাহানাজ আক্তার সোমা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরাহাত মিনু , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, পিআইবির সহকারী সম্পাদক দুলাল আচর্য, যুগান্তরের সিনিয়র রিপোর্টার আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক এএসএম হানিফ, এটিএন বাংলার সাবেক বার্তা প্রধান ভানু রঞ্জন চক্রবর্তী, দৈনিক রূপসী বাংলাদেশ’র যুগ্ম সম্পাদক সাইদুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক ,আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ।

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী গণসংযোগ  চাঁদপুর-৪ আসন  শফিকুর রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: