মনপুরায় নৌকা প্রার্থীর উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকা প্রতীক বরাদ্দের পর পরেই

2024-01-04T23:28:57+00:00
2024-01-04T23:28:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মনপুরায় নৌকা প্রার্থীর উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১১:২৮ পিএম 
 দক্ষিণ সাকুচিয় নৌকা প্রার্থীর উঠান বৈঠকের একাংশ । ছবি: সময়ের আলো

দক্ষিণ সাকুচিয় নৌকা প্রার্থীর উঠান বৈঠকের একাংশ । ছবি: সময়ের আলো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকা প্রতীক বরাদ্দের পর পরেই মনপুরা নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা। প্রতিদিন ৫টি ইউনিয়নে নৌকা মার্কার উঠান বৈঠক চলছে। বাড়ী বাড়ী গিয়ে সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিদিন চলছে ৫টি ইউনিয়নে নৌকা মার্কার উঠান বৈঠক। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে নৌকা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম হাওলাদার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজল। সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক ফারহানা আক্তার সাথী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু শাহাদাত শিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাইজিদ কামাল, সাবেক আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. নাজিমুদ্দিন হাওলাদার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডা. আব্দুল মান্নান প্রমুখ।
 
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙ্গন রোধ হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক কাজ হয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন। দেশকে উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নেই।
 দক্ষিণ সাকুচিয় নৌকা প্রার্থীর উঠান বৈঠকের একাংশ । ছবি: সময়ের আলো

দক্ষিণ সাকুচিয় নৌকা প্রার্থীর উঠান বৈঠকের একাংশ । ছবি: সময়ের আলো


নৌকা প্রতীকের পক্ষে প্রতিদিন উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পথসভা ও উঠান বৈঠক। এসব কর্মসূচীতে নারীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

নৌকার প্রার্থী ছাড়াও ভোটের মাঠে রয়েছে অন্য চারজন প্রার্থী।তবে ভোটের মাঠে প্রচারণায় নেই চারজন প্রার্থী।

জানা গেছে, এই চারজনকে এলাকার অধিকাংশ মানুষই চেনেন না। এছাড়া প্রচার-প্রচারণাও করছেন না তারা। তবে ভোটের মাঠে আওয়ামী লীগের প্রার্থী একাই মাঠে রয়েছেন। তার পক্ষে নেতাকর্মীরা সভা-সমাবেশ, মতবিনিময় এবং উঠান বৈঠক করে মাঠ গরম রাখছেন। আওয়ামী লীগ প্রার্থীর হয়ে উৎসবমুখর পরিবেশ বজায় রেখেছেন তারা। 

প্রসঙ্গত, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। এসব প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হানিফ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ, ন্যাশনাল পিপলস পার্টির আলাউদ্দিন এবং জাতীয় পার্টি মনোনীত মো. মিজানুর রহমান।
 
মনপুরা উপজেলা ৫টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা  ৬২ হাজার, ৫৬৭ জন। নারী ভোটার ৩০ হাজার ৯ ৯৬ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৫ ৬৯ জন, হিজরা ভোটার রয়েছে ২ জন । ভোট কেন্দ্র ২৫টি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  উঠান বৈঠক  নারীদের ব্যাপক উপস্থিতি  ভোলা-৪ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: