সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, আসবাবপত্র ধ্বংস

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর সোনাগাজীর একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ভেতরে শিক্ষকদের

2024-01-05T13:30:18+00:00
2024-01-05T13:30:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, আসবাবপত্র ধ্বংস
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১:৩০ পিএম 
সোনাগাজীতে ভোট কেন্দ্রে আগুন, আসবাবপত্র ধ্বংস
ফেনীর সোনাগাজীর একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এ ঘটনা ঘটে। আগুনে অফিস কক্ষের দুটি কম্পিউটার, ৭টি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।

ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি বৃহস্পতিবার বন্ধ করে গিয়েছিলেন।

ফেনীর সহকারী পুলিশ সুপার  (সোনাগাজী-দাগনভূঁইয়ার সার্কেল) তসলিম হুসাইন বলেন, বৃহস্পতিবার ভোরে ট্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে পেট্রল পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। শুক্রবার বন্ধের দিন ভোরে তার স্কুলে আসার বিষয়টি সন্দেহজনক। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: