দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) আবারো নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্ত্তরা। এতে ওই নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন

2024-01-05T19:01:51+00:00
2024-01-05T19:01:51+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
চাঁপাইনবাবগঞ্জ-১ আসন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:০১ পিএম 
দুর্বৃত্তদের আগুনে পুড়লো নৌকার নির্বাচনী অফিস
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) আবারো নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্ত্তরা। এতে ওই নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল আলম টিয়া। শুক্রবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরের ওই নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তৌহিদুল আলম টিয়া জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে শিকারপুরের নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিলক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় সহকারী রিঠার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, নির্বাচনী অফিসটি পুড়িয়ে ফেলার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে শিবগঞ্জ-১ আসনে নৌকার আরও ৪ টি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনী অফিসে আগুন  চাঁপাইনবাবগঞ্জ-১ আসন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: