ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পথচারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। ভাঙচুর হয় স্থানীয়

2024-01-05T19:27:58+00:00
2024-01-05T19:27:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পথচারীসহ আহত ৫
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:২৭ পিএম 
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পথচারীসহ আহত ৫
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। ভাঙচুর হয় স্থানীয় একটি ক্লিনিকের গ্লাস।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজ শেষে শহরের উকিল পাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এসময় সাদা পোশাকে থাকা পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নেয়। পরে পুলিশ সদস্যরা নেতাকর্মীদের মিছিল থেকে আটকের চেষ্টা করলেই সংঘর্ষ শুরু হয়। চলে ইটপাটকেল নিক্ষেপ। টিকতে না পেরে বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ দৌড়ে আত্মরক্ষা করে। মিছিলকারীরা ইটপাটকেল ছুড়লে এবং ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় বিএনপির নেতাকর্মী ও পথচারীসহ ৫ জন আহত হয়।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি মো. মনির হোসেনসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এঘটনায় পুলিশের কোন সদস্য আহত হয়নি।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশ-বিএনপি সংঘর্ষ  পথচারী আহত  ভোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: