হরতাল সমর্থনে বরিশালে বিএনপির মিছিল, আটক ৫

বরিশাল ব্যুরো

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি)

2024-01-05T21:11:43+00:00
2024-01-05T21:11:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হরতাল সমর্থনে বরিশালে বিএনপির মিছিল, আটক ৫
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৯:১১ পিএম 
হরতাল সমর্থনে বরিশালে বিএনপির মিছিল, আটক ৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরীর বগুরা রোডে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল থেকে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় মিছিল শেষে পুলিশ ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে। আটককৃতরা হলো- তকদিরুল ইসলাম (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫)।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারসহ নেতাকর্মীরা উপস্থিতিতে মিছিলটি বগুড়া রোডের কাজী অফিস এলাকা থেকে খামারবাড়ির সামনে গিয়ে শেষ করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা সবাই কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলার আসামি। আর ওই মামলাটিতে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএনপি-জামায়াত  হরতাল সমর্থন  মিছিল  আটক  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: