রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার চেষ্টা, নৌকার কর্মী আটক

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার

2024-01-05T22:45:44+00:00
2024-01-05T22:45:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার চেষ্টা, নৌকার কর্মী আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১০:৪৫ পিএম 
রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার চেষ্টা, নৌকার কর্মী আটক
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আবুল খায়ের (২৮) নামে নৌকা সমর্থিত এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

আটক আবুল খায়ের কালুখালী উপজেলার পুর্বফুল কান্নাইর পশ্চিম পাড়ার মালু মণ্ডলের ছেলে।

স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আমার গাড়ির ওপর হামলার চেষ্টা করে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেনের ছেলে সোহেল ও আবুল খায়েরসহ নৌকার প্রার্থী মো. জিল্লুল হাকিমের ১০-১২জন কর্মী। এসময় স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি আমি লিখিত ও মৌখিক ভাবে থানায় জানাই। পরে সন্ধ্যায় আবুল খায়েরকে আটক করে পুলিশ।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার অভিযোগে আবুল খায়ের নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা  নৌকার কর্মী আটক  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: