দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে গতকাল সকাল থেকে বিএনপিসহ সমমনা দলগুলো হরতাল পালন করেছেন। হারতাল সমার্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করেন।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত ৯টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চারজন মারা গেছেন।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার রাত পর্যন্ত ১৮টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ৯টি যানবাহন ও ৯টি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাজধানীর গোপীবাগে গতকাল রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।
এছাড়াও ২টা ৪৪ মিনিটে সিলেটের সাত মাইল এলাকায় ১টি ট্রাকে, ২টা ৪৫ মিনিটে ফেনীর লাতুমিয়া ব্রিজ এলাকায় ২টি কাভার্ড ভ্যানে, ৫টা ৫০ মিনিট সীতাকুন্ডের ফকিরহাটে ১টি পিকআপে, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট বিসিক এলাকায় যাত্রীবাহী বাসে ও ৬টা ৪০ মিনিটে ময়মনসিংহ নতুন বাজার এলাকায় চলন্ত প্রাইভেট কারে আগুন দেয় ফায়ার সার্ভিস।
নোয়াখালী: হরতাল সমর্থনে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। শনিবার নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ৪টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এর মধ্যে দুটি ট্রেলর গাড়ি ও দুটি কাভার্ডভ্যান রয়েছে। শুক্রবার রাতেই পুলিশ গাড়িগুলো উদ্ধার করে জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় যাত্রীবাহী বেঙ্গল পরিবহন থেকে পেট্রলবোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টায় দিকে এটি উদ্ধার করা হয়।
বগুড়া: হরতালের সর্মথনে লাঠি নিয়ে মিছিল করে ২টি স্থানে ৮-১০টি যানবাহন গাড়ি ভাংচুর করেছে। তবে হরতালে যানবানহন চলাচল ছিলো স্বাভাবিক।
দিনাজপুর: হরতাল সমার্থনে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বড় ৭টি খরের পালায় আগুন লাগিয়ে দেয় দুবৃত্তরা। এতে প্রায় ১১ টি খরের পালার মধ্যে ৭টিই পুড়ে যায়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৪নং আলীহাট ইউনিয়নের আগত রিকাবী হাড়িপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ গ্রামের উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরের প্রেক্ষিতে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।
সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করায়। এসময় ৬-৭ জন মুখোশধারী লোক এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে হেলপার ও চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায়।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে নৌকার প্রার্থী উম্মে কুলছুম স্মৃতির বাস ভবনে হামলা ও গাড়ী ভাংচুর করার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার কালিবাড়ি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।
সময়ের আলো/জিকে