দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত বিএনপিসহ সমমনা দলগুলো হরতালে ১০টি যানবাহন আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও হারতাল সমার্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
রোববার (৭ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানান।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের আগের দিন রাতে সারা দেশে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোট হচ্ছে সারা দেশে এর আগে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, ভোটের আগের রাতে এই ১২ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে।
এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে বলে জানানো হয়।
সময়ের আলো/এএ/