নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন, ‘এখন কথা বলার সময় নয়’

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

দল বদল করে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম। রোববার (৭

2024-01-07T11:42:27+00:00
2024-01-07T11:45:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন, ‘এখন কথা বলার সময় নয়’
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৪২ এএম  আপডেট: ০৭.০১.২০২৪ ১১:৪৫ এএম
নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন, ‘এখন কথা বলার সময় নয়’
দল বদল করে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখন কথা বলার সময় নয়। নাগরিক হিসেবে ভোটাধিকার আছে এবং আমি নিজেও প্রার্থী, তাই ভাট দিয়েছি। পরে কথা বলার অনেক সময় আছে। 

ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন। আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুসহ ৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: