পুরান ঢাকায় স্বপরিবারে ভোট দিলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পুরান ঢাকার নাজিরা বাজার ইসলামিয়া

2024-01-07T12:59:36+00:00
2024-01-07T12:59:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পুরান ঢাকায় স্বপরিবারে ভোট দিলেন সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১২:৫৯ পিএম 
পুরান ঢাকায় স্বপরিবারে ভোট দিলেন সাঈদ খোকন
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পুরান ঢাকার নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ কেন্দ্রে স্বপরিবারে ভোট প্রদান করেছেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টায় নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও জানান তিনি।

এর আগে তিনি বেলা সাড়ে ১১টায় নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন সাঈদ খোকন। এসময় সঙ্গে ছিলেন সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা, অররা সাঈদ।

জানা গেছে, নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটিতে মোট ভোটার আছে ৩ হাজার ৫২৯ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৭০৪ জন, পুরুষ ভোটার ১ হাজার ৮২৫ জন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: