ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন

সময়ের আলো অনলাইন

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী

2024-01-07T21:28:16+00:00
2024-01-07T22:03:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ পিএম  আপডেট: ০৭.০১.২০২৪ ১০:০৩ পিএম
ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা  ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- মাধবপুরে মোট ইউনিয়ন ১১টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৩৬২ জন। অপর দিকে চুনারুঘাট উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১০টি। মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩ হাজার ৯৪৬ জন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  হবিগঞ্জ-৪ আসন  ব্যারিস্টার সায়েদুল হক সুমন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: