মাদারীপুর-১: বিপুল ভোটে নৌকার নূর-ই আলমের জয়

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর-১ সংসদীয় আসনে নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ১০২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন

2024-01-07T22:42:45+00:00
2024-01-07T22:42:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুর-১: বিপুল ভোটে নৌকার নূর-ই আলমের জয়
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:৪২ পিএম 
মাদারীপুর-১: বিপুল ভোটে নৌকার নূর-ই আলমের জয়
মাদারীপুর-১ সংসদীয় আসনে নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ১০২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মোতাহার হোসেন চৌধুরী সিদ্দিক পেয়েছে ১ হাজার ৮২৬ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মাদারীপুর-১ আসনে নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক, বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হোসেন খান।

শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন, ১ লাখ ৪৩ হাজার ৭৮১ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন। ১০২টি ভোটকেন্দ্রে ফলাফল সূত্রে নৌকার প্রার্থী ১ লাখ ৯৪ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। ১০২টি ভোটকেন্দ্রের সবগুলোর কেন্দ্রের প্রাপ্ত তথ্য বিষয়টি নিশ্চিত করেছে শিবচর উপজেলা প্রশাসন।

মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সকল প্রার্থীর প্রাপ্ত ভোটের তথ্য নির্বাচন কমিশন পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  মাদারীপুর-১ আসন  নূর-ই আলম চৌধুরীর জয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: