জিতিয়েও মার খাচ্ছেন নৌকা প্রতীকের নেতাকর্মীরা

মোংলা প্রতিনিধি

সারাদেশ

নৌকায় ভোট দেয়ায় ও নৌকার এজেন্ট থাকায় ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের ৮ নেতাকর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন। জখম কৃতদের

2024-01-08T02:09:50+00:00
2024-01-08T02:09:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জিতিয়েও মার খাচ্ছেন নৌকা প্রতীকের নেতাকর্মীরা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:০৯ এএম 
জিতিয়েও মার খাচ্ছেন নৌকা প্রতীকের নেতাকর্মীরা
নৌকায় ভোট দেয়ায় ও নৌকার এজেন্ট থাকায় ঈগল প্রতীকের কর্মীরা নৌকা প্রতীকের ৮ নেতাকর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন। জখম কৃতদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকে ভোট দেওয়ার পর রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলা গ্রামের ঈগলের কর্মী মহসিন সরদার, রেজাইল সরদার, কোহিনুর ও কারবালা সরদারসহ বেশ কয়েকজনে নৌকার কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদার (৫৫)কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই আহত রক্তাক্ত জখম নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে নৌকার এজেন্ট থাকায় এদিন সন্ধ্যার পরপর সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড গ্রামের মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তার ভাই দিজেন্দ্র মল্লিককে (৩৩) কুপিয়ে আহত করেন ঈগলের কর্মী সজল-উজ্জলসহ কয়েকজনে। পরে তাদেরকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে রাত সাড়ে ৮টায় একই ইস্যুতে ঈগলের কর্মীদের হামলায় আহত নৌকা প্রতীকের কর্মী সুমন শেখকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পৃথক এসব ঘটনাকে ঘিরে দুইটি ইউনিয়নেই বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।  

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত ও লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  নৌকার নেতাকর্মীদের মারধর  খুলনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: