রাজবাড়ীর দুটি আসনেই নৌকার নিরঙ্কুশ জয়

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

2024-01-08T02:15:26+00:00
2024-01-08T02:18:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীর দুটি আসনেই নৌকার নিরঙ্কুশ জয়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:১৫ এএম  আপডেট: ০৮.০১.২০২৪ ২:১৮ এএম
রাজবাড়ীর দুটি আসনেই নৌকার নিরঙ্কুশ জয়
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। এ নিয়ে কাজী কেরামত আলী ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

অপরদিকে, রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ২ লক্ষ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু কায়সার খান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে ৬ জন ও রাজবাড়ী-২ আসনে ৬ জন মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজবাড়ী-১ আসনে ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৪হাজার ১৮১জন।

অপরদিকে রাজবাড়ী-২ আসনে ১৯৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ২৮হাজার ৩১৯জন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: