ইবরাহিম বেসরকারিভাবে নির্বাচিত, জাফরের ভোট বর্জন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে হাতঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়ম কারচুপির অভিযোগে

2024-01-08T02:30:17+00:00
2024-01-08T02:30:17+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
ইবরাহিম বেসরকারিভাবে নির্বাচিত, জাফরের ভোট বর্জন
কক্সবাজার-১ আসন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:৩০ এএম 
ইবরাহিম বেসরকারিভাবে নির্বাচিত, জাফরের ভোট বর্জন
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে হাতঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে অনিয়ম কারচুপির অভিযোগে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ভোট বর্জন করেছেন। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতিতে ব্যর্থ হয়ে মিথ্যা অভিযোগে এই ভোট বর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির হাত ঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, কক্সবাজার-১ আসনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে অন্য কোন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। জেলার সকল আসনে নিরাপত্তা জোরদার ছিলো। বড় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কোন ভাবেই পক্ষপাত ছিলো না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। যেখানে চকরিয়া উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ২৫২ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছে। এই ২ উপজেলায় ১৫৮টি কেন্দ্র।

এ আসনের অন্য প্রার্থীরা ছিলেন- বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ী), জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), জাফর আলমের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি)।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  কক্সবাজার-১ আসন  সৈয়দ মোহাম্মদ ইবরাহিম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: