লক্ষাধিক ভোটে আবুল হাসনাত আব্দুল্লাহ বিজয়ী

বরিশাল ব্যুরো

সারাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ১২৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল

2024-01-08T02:34:26+00:00
2024-01-08T02:34:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষাধিক ভোটে আবুল হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
বরিশাল-১ আসন
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:৩৪ এএম 
লক্ষাধিক ভোটে আবুল হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ১২৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীকের ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি) মো. তুহিন। তিনি পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে এ আসনে মোট ৬০ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, বরিশাল-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪। আসনটির ১২৯টি ভোটকেন্দ্রের ৬৭৭টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  বরিশাল-১ আসন  আবুল হাসনাত আব্দুল্লাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: