প্রায় লক্ষাধিক ভোটে নৌকার শাহীন আক্তারের জয়

কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে ১ লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত

2024-01-08T03:12:06+00:00
2024-01-08T03:12:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রায় লক্ষাধিক ভোটে নৌকার শাহীন আক্তারের জয়
কক্সবাজার-৪ আসন
কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:১২ এএম 
প্রায় লক্ষাধিক ভোটে নৌকার শাহীন আক্তারের জয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে ১ লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ উপজেলার স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬০ হাজার ৬৬৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ১০ হাজার ৬৯ ভোট। ডাব ১১৫, মিনার ৫৫০, সোনালী আঁশ ১৬৯, আম ১৭৯, লাঙ্গল ১হাজার ২৬৪ ভোট।

অপরদিকে, টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬১ হাজার ৪১৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ঈগল প্রতিকে পেয়েছেন ২১হাজার ৬৩৮ ভোট। ডাব ১৩২, মিনার ২৭৫, সোনালী আঁশ ৭৭, আম ১৪৮, লাঙ্গল ৪৯৪ ভোট।

প্রাপ্ত ফলাফল মতে নৌকা ৯০ হাজার ৩৭৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।

এদিকে ভোট চলাকালীন দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে লাঙ্গল, পরে বিকেলে ঈগল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন।

প্রসঙ্গত, কক্সবাজার-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১। কেন্দ্র সংখ্যা ১০৪টি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  কক্সবাজার  উখিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: