নোয়াখালী তিনটি আসনে জয়ী হলেন যারা

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে তিনটি আসনের ফলাফলে প্রাথমিকভাবে নৌকার তিন প্রার্থী জয়ী হয়েছেন। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামী

2024-01-08T03:21:49+00:00
2024-01-08T03:21:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালী তিনটি আসনে জয়ী হলেন যারা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:২১ এএম 
নোয়াখালী তিনটি আসনে জয়ী হলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে তিনটি আসনের ফলাফলে প্রাথমিকভাবে নৌকার তিন প্রার্থী জয়ী হয়েছেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: