মাগুরার দুটি আসনে নৌকার সাকিব-বীরেনের জয়

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮

2024-01-08T03:54:42+00:00
2024-01-08T03:59:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাগুরার দুটি আসনে নৌকার সাকিব-বীরেনের জয়
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:৫৪ এএম  আপডেট: ০৮.০১.২০২৪ ৩:৫৯ এএম
মাগুরার দুটি আসনে নৌকার সাকিব-বীরেনের জয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। মাগুরা-১ আসনে মোট ৫০.০১ শতাংশ ভোট পড়েছে ।

অপরদিকে, মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬২ ভোট পেয়েছেন। মাগুরা-২ আসনে মোট ৪৭.২৮ শতাংশ ভোট পড়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসন কার্যালয়ে মাগুরা-১ ও ২ আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনী পরবর্তী ৪৮ ঘণ্টা বিজয়ী কোন প্রার্থীর পক্ষে কোন আনন্দ মিছিল, সমাবেশ ও সভা করা যাবে না।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচনের ফলাফল  মাগুরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: