নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল :নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি

2024-01-08T09:53:09+00:00
2024-01-08T09:53:09+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৯:৫৩ এএম   (ভিজিট : ৫৬৪)
নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। 

নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল :

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) :
আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ৫৯,২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে এম সেলিম ভূঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮১৯ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) :
আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা ৫৬,১৮৬ পেয়েছে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভূঁইয়া মানিক স্বতন্ত্র  কাঁচি প্রতীকে পেয়েছেন ৫২,৮৬৩।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) :
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ কিরন ৫৬ হাজার ৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) :
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭ হাজার ৫৭৩ ভোট।

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) :
এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া) :
আওয়ামী লীগের মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ভোট ১,৯৩,৭১৫ পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৩৬।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: